সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মেয়ের বাড়ি ঘুরতে এসে বাজার করতে গিয়ে নিখোঁজ ব্যক্তি। একমাস ধরে নিখোঁজ রয়েছেন তিনি। থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী। নিখোঁজ ব্যক্তির নাম মহসিন আলি (৬০)। বাড়ি চাঁচলের নিমগাছি এলাকায়। নিখোঁজ ব্যক্তির স্ত্রী বুলি বিবি বলেন, থাহাঘাটি এলাকায় মেয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলেন স্বামী। সেখান থেকে চাঁচলে বাজার করতে গিয়ে নিখোঁজ। একমাসের বেশি হয়ে গেল কোনও খোঁজ পাচ্ছি না। তিনি কথা বলতে পারেন না। সামান্য মানসিক ভারসাম্যহীন।



