সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার বুনিয়াদপুর একলব্য আবাসিক স্কুল ও নাগরাকাটার একলব্য স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল, খো-খো ও কবাডি খেলার প্রতিযোগিতা হয়। বেলা এগারোটা নাগাদ নাগরাকাটা একলব্য স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। উপস্থিত ছিলেন করিমুল হক, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রজেক্ট অফিসার প্রবীণ লামা।



