Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একই রাতে ফালাকাটার দু’পাড়ায় চুরি

একই রাতে ফালাকাটার দু’পাড়ায় চুরি
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: একই রাতে ফালাকাটা শহরের দুটি ওয়ার্ডের দুটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বাড়ির দরজা ও গ্রিল ভেঙে লুট চালিয়ে নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি যায়। রবিবার রাতে ঘটলেও সোমবার বিষয়টি প্রকাশ্যে আাসে। দুই পরিবারের মালিক ফালাকাটা থানায় লিখিত অভিযোগ করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় শিক্ষক ৭নম্বর ওয়ার্ডের কলেজেপাড়ার বাসিন্দা পার্থ রায় রবিবার দুপুরে সপরিবারের গ্রামের বাড়ি হ্যামিল্টনগঞ্জে যান। সেখান থেকে রাত ১০টা ২০ মিনিট নাগাদ কলেজপাড়ায় ফিরে দেখেন, পিছনের দরজা ও গ্রিল ভাঙা। ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো। আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা সহ তার বিয়ের উপহার পাওয়া ১টি নেকলেস,২টি বাটি, সোনার পলা, চেন, কানের পাশা, ৩টি রিং, সোনা বাঁধানো শাখা সহ বিভিন্ন গয়না মিলিয়ে প্রায় ৭/৮ ভরি সোনা চুরি যায় বলে পার্থবাবু জনান। 
অপরদিকে, একইভাবে ১৫নম্বর ওয়ার্ডের নৃপেনমিত্র কলোনিতে একটি ফাঁকা বাড়িতে চুরি ঘটনা ঘটে। বাড়ির মালিক রতন সাহা বলেন, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ সপরিবারের শহরের মাদারিরোডের বিয়ে বাড়িতে যাই। রাত প্রায় ১২টা নাগাদ ফিরে এসে দেখি ঘরের দরজা ভাঙা ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা সহ প্রায় ২লক্ষ টাকার সোনার সামগ্রী চুরি গিয়েছে। এবিষয়ে ফালাকাটা থানার পুলিস জানায় অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ