সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার রাত এগারোটা নাগাদ চালসায় ১৭ নম্বর জাতীয় সড়কে একটি ছোট গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হল। জখম হয়েছেন একজন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহন্ত মোদক (৩০)। বাড়ি ফালাকাটায়। তিনি বিদ্যুৎ বণ্টন কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করেন। জখম ব্যক্তির নাম মংলা কর্মকার (৬৫)। বাড়ি চালসায়।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, এদিন রাতে একটি ছোটগাড়ি দ্রুত গতিতে মালবাজার থেকে চালসা হয়ে জাতীয় সড়ক ধরে নাগরাকাটার দিকে যাচ্ছিল। প্রথমে গাড়িটি চালসা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা মংলা কর্মকারকে ধাক্কা মারে। কিছুদূর এগিয়ে গিয়ে গাড়িটি চালসা পুলিস ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে মোহন্ত মোদককে ধাক্কা মারে। দুজনেই গুরুতর জখম হন। তাঁদের প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হলে মোহন্ত মোদকের সেখানে মৃত্যু হয় বলে জানা যায়। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে মেটেলি থানার পুলিস। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিস।