Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একই দিনে ৭ জনকে কুকুরের কামড়, জলাতঙ্ক প্রতিরোধক টিকা

একই দিনে ৭ জনকে কুকুরের কামড়, জলাতঙ্ক প্রতিরোধক টিকা
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কুকুরের কামড়ে শিশু সহ সাতজন গুরুতর জখম হলেন। বুধবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে। জখম হয়েছেন, রৌশনা বিবি (৪০), হাসেনুর আলি (৬০), নিশা খাতুন (৭)। বাকিদের নাম এখন জানা যায়নি। এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। 
Advertisement
জখমরা এদিনই হাসপাতালে গিয়ে জলাতঙ্ক রোগ প্রতিষেধক প্রথম টিকা নিয়েছেন। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, নির্দিষ্ট তারিখ মেনে এই সাতজনকেই পরের টিকাগুলিও নিতে হবে। কিছুদিন পরপর সেই টিকা নেওয়ার নিয়ম। হাসপাতাল থেকে টিকা নেওয়ার তারিখ লিখে দেওয়া হবে। জখমরা যাতে কোনও টিকা নিতে ভুলে না যান। আতঙ্কের বা ভয়ের কিছু নেই। সবাইকে শুধু সতর্ক থাকতে হবে। 
স্থানীয়রা জানান, সকালে গ্রামের রাস্তায় হঠাৎ করে একটি কুকুর পথচারীদের আক্রমণ করে। কারও হাতে, কারও পায়ে আবার কারও শরীরের পিছনের অংশে কামড়ে দেয়। স্থানীয় বাসিন্দা আরিফুল হক বলেন, কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, কেউ বাজার করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে কুকুরটি আক্রমণ করে বসে। তাদের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। তাড়া করলে কুকুরটিকে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। গ্রামে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জলাতঙ্ক রোগ প্রতিরোধক সবগুলি টিকা নির্দিষ্ট দিনে নেওয়ার কথা তাদের জানানো হয়েছে।  
সম্পর্কিত সংবাদ