Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এখনও নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর হদিশ মেলেনি

এখনও নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর হদিশ মেলেনি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রহস্যজনকভাবে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর এখনও তাঁর হদিশ মেলেনি। দুঃশ্চিন্তায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস এবং ফারাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিস। রবিবার ফারাক্কার এনটিপিসি’র নেতাজি সেতু থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর ব্যাগ ও মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম। মঙ্গলবার এনটিপিসি’র ক্যানেলে ডুবুরি নামিয়ে তল্লাশি চলেছে। হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির বাসিন্দা ওই ছাত্রী ঝাড়খণ্ডের দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। ট্রেনে করে সেখানে যাওয়ার পথে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এদিকে নিউ ফারাক্কা স্টেশনের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ছাত্রী সেখানে ট্রেন থেকে নেমে স্টেশনে কিছুক্ষণ বসে থাকেন। বের হওয়ার সময় কান্নাকাটি করছিলেন। কিন্তু তারপর আর কোনও খোঁজ নেই। এদিন পরিবারের সঙ্গে দেখা করেন  মালদহ জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন ও বুলবুল খান। পুলিস জানিয়েছে, নিখোঁজ ছাত্রীর খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ