সংবাদদাতা, ফালাকাটা: তিন দিন কেটে গেলেও অসমের কয়লাখনির ঘটনায় এখনও নিখোঁজ ফালাকাটার ব্লকের রাইচেঙ্গা গ্রামের শ্রমিক সঞ্জিত সরকার। ঘটনায় বাক্রুদ্ধ গোটা পাড়া। সময় যত গড়াচ্ছে খনি শ্রমিকের পরিবারের ততই উৎকণ্ঠা বাড়ছে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ওই খনির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন সঞ্জিতের বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার ও শ্বশুর অনিল সরকার। বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে তাঁরা পৌঁছন। সেখানকার পরিস্থিতি দেখে বার বার মুষড়ে পড়েছেন তাঁরা। তাঁর শ্বশুর অনিল সরকার টেলিফোনে বলেন, আমার জামাইয়ের এখনও খোঁজ মেলেনি।



