সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরে একগুচ্ছ প্রকল্পের সূচনা করল পুরসভা। রাস্তা, ড্রেন তৈরি ও সংস্কারের পাশাপাশি ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি কেনা সহ বিভিন্ন কাজের জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। ধাপে ধাপে সেই কাজ করা হবে। পুরসভা সূত্রে খবর, শহরের ড্রেন তৈরি ও সংস্কারের জন্য প্রায় এক কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বুধবার সেই কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছে পুরসভা। একই সঙ্গে ৯৫ লক্ষ টাকার ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি আনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়। অন্যদিকে, রাজ্যের কাছে রাস্তা সহ আরও কিছু কাজের জন্য ৭ কোটি টাকার কাজের প্রস্তাব পাঠানো হয়েছিল। তার মধ্যে আপাতত ২ কোটি তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পুরসভার চেয়ারম্যান আশোক মিত্র বলেন, বিএমএস প্রকল্পে ১২ টি ওয়ার্ডের জন্য ১ কোটি ৭৯ লক্ষ টাকার ড্রেনের কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। একটি ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি আনা হবে। এছাড়া রাস্তার জন্য রাজ্য থেকে ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
Advertisement
পুরসভা সূত্রে খবর,বালুরঘাট শহরে ড্রেনের কাজগুলি হবে ১২ টি ওয়ার্ডে। এদিনই দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। সংস্থাকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে যাওয়ায় জল যায় না বলে অভিযোগ উঠেছিল। তারপর ১৩ টি ওয়ার্ডে নিকাশিনালার কাজ হয়ে গিয়েছে। এবার বাকি কাজে হাত দেবে পুরসভা। এছাড়া ৯৫ লক্ষ টাকার একটি ভ্যাকিউম ক্লিনার গাড়ি আনা হচ্ছে। যার মাধ্যমে শহরের আবর্জনা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হবে।
অন্যদিকে, রাস্তা, গার্ডওয়াল, পেভার ব্লক, সিসিরোড, প্রোটেকশন ব্যাঙ্কসহ নানা কাজের জন্য ৭ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই কাজে আপাতত ২ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই টাকায় শহরের ৯ টি ওয়ার্ডে কাজ চলছে।
অন্যদিকে, রাস্তা, গার্ডওয়াল, পেভার ব্লক, সিসিরোড, প্রোটেকশন ব্যাঙ্কসহ নানা কাজের জন্য ৭ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই কাজে আপাতত ২ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই টাকায় শহরের ৯ টি ওয়ার্ডে কাজ চলছে।



