Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

একাধিক গুরুদ্বারে পুলিসের তল্লাশি,  আমেরিকায় উদ্বিগ্ন শিখ সম্প্রদায়

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে ধড়কাকড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

একাধিক গুরুদ্বারে পুলিসের তল্লাশি,  আমেরিকায় উদ্বিগ্ন শিখ সম্প্রদায়
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে ধড়কাকড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ছাড় পাচ্ছে না ধর্মীয় স্থানগুলিও। গুরুদ্বারে বেআইনি অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে— এই সন্দেহে নিউ ইয়র্ক ও নিউ জার্সির গুরুদ্বারগুলিতে তল্লাশি চালালেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির আধিকারিকরা। আর এই ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার শিখরা। এই কাজকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই দেখছে শিখ সংগঠনগুলি। তাদের সাফ কথা, গুরুদ্বারে পুলিস ঢুকে সেখানকার পবিত্রতা নষ্ট হয়েছে। 
Advertisement
ধর্মীয় স্বাধীনতা রক্ষায় একটি নির্দেশিকা জারি করা হয়েছিল জো বাইডেনের আমলে। তাতে বলা হয়, গুরুদ্বার বা গির্জার মতো ধর্মীয় স্থান এবং স্পর্শকাতর এলাকায় কোনও ব্যবস্থা নিতে পারবে না অভিবাসন বা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) মতো সংস্থা। ক্ষমতায় ফিরেই সেই নির্দেশিকা প্রত্যাহারের নির্দেশ দেন ট্রাম্প। 
Advertisement
সম্পর্কিত সংবাদ