নয়াদিল্লি, ২২ আগস্ট: ফের সংবাদ শিরোনামে দিল্লির যন্তরমন্তর। তবে এবার সরকার বিরোধী কোনো আন্দোলন নয়। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে এই চত্বরে জড়ো হচ্ছেন কাতারে কাতারে মানুষ। তাঁদের অধিকাংশই পুরুষ। অনেকের হাতে দেখা গিয়েছে গেরুয়া পতাকা।

যন্তরমন্তরে জমায়েত শুরু হয়েছিল শুক্রবার থেকে। আন্দোলনকারীদের দাবি কী? এক: শিক্ষা ও সরকারি চাকরিতে জাতিভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা বাতিল করতে হবে। পরিবর্তে চালু হোক আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণ। তিন: ইউজিসির সমতা বিধি বাতিল। উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য দূর করতে এই নির্দেশিকা চালু করা হয়েছিল।
এখানেই শেষ নয়। জাতিগত বৈষম্য রুখতে দেশে যে আইন আছে, তার বিরোধিতাও করছেন আন্দোলনকারীরা। এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইন বাতিলের দাবি জানান হয়েছে। আন্দোলনকারীদের যুক্তি, এই আইনের সুবিধা সমাজের বঞ্চিত অংশের কাছে পৌঁছায় না। পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে এর অপব্যবহার করা হচ্ছে।
সংরক্ষণের সুবিধা সুবিধাভোগী একটি অংশের মধ্যে সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ দীর্ঘ দিনের। এই ‘ক্রিমি লেয়ার’কে বাদ দেওয়ার দাবিও জানানো হয়েছে এদিনের আন্দোলন থেকে।