Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একবালপুর: থানার সামনে বিজেপির বিক্ষোভ, ওসিকে ধারালো অস্ত্রের আঘাত

রাজনৈতিক তরজার জেরে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল একবালপুল থানা চত্বর। অভিযোগ, বিজেপির কর্মী, সদস্যদের হাতে আক্রান্ত হলেন থানার অফিসার ইন-চার্জ স্বয়ং।

একবালপুর: থানার সামনে বিজেপির বিক্ষোভ, ওসিকে ধারালো অস্ত্রের আঘাত
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক তরজার জেরে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল একবালপুল থানা চত্বর। অভিযোগ, বিজেপির কর্মী, সদস্যদের হাতে আক্রান্ত হলেন থানার অফিসার ইন-চার্জ স্বয়ং। ব্লেড জাতীয় ধারলো কিছুর আঘাতে তাঁর পা কেটে যায়। রাতেই হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে ওই পুলিশ আধিকারিকের।

Advertisement

সোমবার রাতে একবালপুর থানার অধীনস্ত মোমিনপুরের হোসেন শাহ রোডে কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের একটি সভা ছিল। বিজেপির অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এরপরেই দু’পক্ষের মধ্যে বচসা হয়। দু’দলই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের উপরই চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। তখনই মারাত্মকভাবে জখম হন ওসি। তাঁর দাবি, ব্লেড বা ওই জাতীয় ধারালো কোনও অস্ত্র তাঁর পায়ে চালানো হয়েছে। তৃণমূলের প্রশ্ন, বিক্ষোভে প্রদর্শনে ব্লেডের ব্যবহার হল কেন? ঘটনার নেপথ্যে বিজেপি প্রার্থীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল।

সম্পর্কিত সংবাদ