নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ মাটিগাড়ায়। বৃহস্পতিবার রাতে মাটিগাড়া থানার পুলিস এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে। এনিয়ে গত এক সপ্তহে শিলিগুড়ি শহরে এধরনের পাঁচটি ঘটনা ঘটল। কেউ টাকার টোপ দিয়ে, কেউ ফুঁসলে, আবার কেউ নাবালিকাকে বিয়ে করে যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাগুলি নিয়ে বিভিন্ন মহল উদ্বিগ্ন। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিস।
Advertisement
বৃহস্পতিবার মাটিগাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যায় এক অন্তঃসত্ত্বা নাবালিকা। তা দেখে পুলিসকে বিস্তারিতভাবে জানান ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। এরপর পুলিস প্রমোদনগরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে ওই নাবালিকা নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ওই যুবক। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে ওই যুবকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস।
এর একদিন আগেই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিস। ধৃত যুবক ওই নাবালিকার দূর সম্পর্কের মামা। বাজারে মাংস কিনতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকার উপর অত্যাচার চালানো হয় বলে তার মা অভিযোগ করেছিলেন। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার(পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, যখনও নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ পাচ্ছি, তখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট দু’টি ঘটনার আগে ভক্তিনগর থানা এলাকায় দু’টি এবং শিলিগুড়ি থানা এলাকায় একটি নাবালিকা নির্যাতনের অভিযোগ ওঠে। ২নভেম্বর ৫০০টাকার টোপ দিয়ে নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবকে ধরে পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিস ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। ৩নভেম্বর খালপাড়ায় নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে বাপি ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিস। ৪নভেম্বর ফুসলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে ভক্তিনগর থানার পুলিস একজনকে গ্রেপ্তার করে।
ঘটনাগুলি নিয়ে বিভিন্ন মহল রীতিমতো উদ্বিগ্ন। তাঁদের অভিযোগ, শহরে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, এধরনের ঘটনা রুখতে স্কুলে স্কুলে, পাড়া বৈঠকে সচেতনতা শিবির করছি। সোশ্যাল মিডিয়া সহ কোনও ফাঁদে যাতে নাবালিকারা পা না দেয়, সে বিষয়ে বোঝানো হচ্ছে। নাবালিকা বিয়ে রোখা নিয়েও বোঝানো হচ্ছে অভিভাবকদের।