অনন্তের পথে হেঁটে চলা এক শিল্পীর যাত্রা তুলে ধরে ‘দ্য ব্ল্যাঙ্ক ক্যানভাস’। সায়ন মৈত্রর পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে এই স্বল্পদৈর্ঘ্যের ছবি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রিয়। বাস্তবের বিশৃঙ্খলা, কোলাহলের অদূরে থাকা এক স্বপ্নে দেখা দেশ যেন হাতছানি দিয়ে ডাকে এই ছবির পরিব্রাজককে। ‘জীবনে চলার পথে কোনও এক সময়ে যখন সব স্তব্ধ হয়ে যায়, এক গভীর শূন্যতা আঁকড়ে ধরে। সেই সাদা ক্যানভাসের মতো অনন্ত শূন্যতাই এই ছবির বিষয়’, বললেন পরিচালক। সায়ন একাধারে পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে ছিলেন সায়ূষ জোসেফ জন।



