Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক মাসের বেশি অ্যান্টিবায়োটিক শূন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল

এক মাসের বেশি অ্যান্টিবায়োটিক শূন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: অ্যান্টিবায়োটিক শূন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল। বছরের পর বছর কায়াকল্পে রাজ্য সেরা জেলা হাসপাতালের এই অবস্থায় সমস্যায় পড়ছেন গরিব রোগীরা। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখানোর পর ওষুধের জন্য ফার্মেসি কাউন্টারে যেতেই শুনতে হচ্ছে অ্যান্টিবায়োটিক নেই। অগত্যা বাইরে থেকে দাম দিয়ে কিনতে হচ্ছে ওই ওষুধ। কোনও অ্যান্টিবায়োটিক নেই শিলিগুড়ি জেলা হাসপাতালে। এক মাসের উপর এই সমস্যা চলায় গরিব মানুষ অসহায় হয়ে পড়েছে। টাকা না থাকায় অনেকে বাইরে থেকে বেশি দামের অ্যান্টিবায়োটিক কিনতে পারছেন না। এক্ষেত্রে হাসপাতাল থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে অর্ধেক মূল্যে ওষুধ কিনে নেওয়ার সুপারিশ করা হচ্ছে। কিন্তু বহু রোগী ও তাঁদের পরিবারের লোকেরা সেখান থেকে ওষুধ কিনতে নারাজ। শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালের আউটডোরের সামনে অনেক রোগী ও তাঁর পরিবারের লোকেরা অভিযোগ করেন, যেখানে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা সেখানে কেন বাইরে থেকে সেই ওষুধ কিনতে হবে। অ্যান্টিবায়োটিক না থাকার কথা মেনে নিয়েছেন হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক  সরবরাহ না থাকার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন জানিয়েছে অবিলম্বে অ্যান্টিবায়োটিক দিতে বলেছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ