সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া- ১ ব্লকের চাঁদমণি-১ অঞ্চলের গোরক্ষা মোড় থেকে লোকরিগোলা ঘাট পর্যন্ত দেড় কিমি পেভার ব্লক রাস্তার কাজের শিলান্যাস হয়। বুধবার শিলান্যাস করেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই কাজের জন্য ১ কোটি ৯২ হাজার টাকা বরাদ্দ করেছে। অনুষ্ঠানে জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি সহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



