Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক বাইকে বিনা হেলমেটে তিন পড়ুয়া, কান ধরে ওঠবস করালেন মন্ত্রী

এক বাইকে বিনা হেলমেটে তিন পড়ুয়া, কান ধরে ওঠবস করালেন মন্ত্রী
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালীপুজো ও রাস উৎসবের রাতে দু’টি পৃথক বাইক দুর্ঘটনায় নাদনঘাট এলাকায় মৃত্যু হয় ৬ জনের। প্রশাসনের পাশাপাশি রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করতে পথে নামেন মন্ত্রী স্বপন দেবনাথ। সোমবার কালনায় একটি অনুষ্ঠানে এসে রাস্তায় হেলমেটবিহীন বাইক চালকদের হাতজোড় করে হেলমেট পরার অনুরোধ করেন মন্ত্রী। সেই সময়ই দশম শ্রেণির তিন স্কুল পড়ুয়া একটি বাইকে যাচ্ছিল। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। যা দেখেই চটে যান মন্ত্রী। তিন কিশোরকে দাঁড় করিয়ে রীতিমতো বকাবকি শুরু করেন। অবশেষে তিন জন ভুল স্বীকার করে কান ধরে ওঠবস করলে রেহাই মেলে। স্বপনবাবু বলেন, হেলমেট না পরে বেপরোয়াভাবে গাড়ি চালানোয় নাদনঘাট এলাকায় পরপর দু’টি পথ দুর্ঘটনায় ৬ জনের প্রাণ গিয়েছে। তবুও হুঁশ ফেরেনি বাইক চালকদের। পুলিস সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছে। বাইক চালকদের বলব, গায়ে জামা পরার মতো হেলমেটটি পরুন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ