নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক বছরের শিশু কন্যার পা মুচড়ে দেওয়ার অভিযোগ। চরম নিন্দনীয় ঘটনাটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির। আর অভিযুক্ত শিশুটিরই ঠাকুরমা। যে সময় শিশুটির উপর নির্যাতন চালানো হয় ঠিক একইসঙ্গে ধারালো অস্ত্র নিয়ে শিশুটির মার উপর হামলার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধেও। পরে ওই গৃহবধূর মায়ের তৎপরতায় উদ্ধার করা হয় বধূ ও শিশুটিকে। এরপর এর প্রতিকারে তাঁদেরকে সঙ্গে নিয়েই সোজা থানায় হাজির হন ওই গৃহবধুর মা। আজ শবিবার দুপুরে ময়নাগুড়ি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের হয়।
Advertisement
পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিস।
গৃহবধূর অভিযোগ, মেয়ে হওয়ার কারণে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই অশান্তি শুরু করেছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এতদিন নানা গঞ্জনা দেওয়া হলেও শনিবার এই অত্যাচার তীব্রতর হয়ে ওঠে। এমনকী ছাড় দেওয়া হয়নি ওই একরত্তিকেও। পুলিস গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।