নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক বছরে সবমিলিয়ে অপরাধের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। এর মধ্যে শুধুমাত্র চুরি হয়েছে ৪ হাজার ৯০২টি। এই তথ্য প্রশ্ন তুলে দিয়েছে দেশের ‘হাই প্রোফাইল’ দিল্লি ডিভিশনে রেলযাত্রীদের সুরক্ষার বিষয়টি। ভিভিআইপিদের আনাগোনা লেগে থাকে এমন ডিভিশনের পরিস্থিতি যদি এই হয়, বাকিগুলির হাল কী? তা নিয়েও শুরু হয়েছে চর্চা।
Advertisement
দিল্লি ডিভিশনে রয়েছে চারটি এ-ওয়ান ক্যাটিগরির স্টেশন। সেগুলি হল নিউ দিল্লি স্টেশন, দিল্লি জংশন, হজরত নিজামুদ্দিন স্টেশন এবং আনন্দ বিহার টার্মিনাল। এই সমস্ত স্টেশনে সবসময়ই লেগে থাকে রেলমন্ত্রী থেকে রেল বোর্ডের চেয়ারম্যান সহ শীর্ষ আধিকারিকদের আনাগোনা। পাশাপাশি যাত্রীদের ভিড়ের নিরিখেও দেশের অন্যতম ব্যস্ত স্টেশনগুলির মধ্যে এগুলি অন্যতম। এমনই একটি গুরুত্বপূর্ণ ডিভিশনে ২০২৪ সালের অপরাধ তালিকায় রয়েছে ছিনতাই, অপহরণ, খুনের মতো ঘটনা।
দিল্লি রেল ডিভিশনে অপরাধের তথ্য জানতে চেয়ে আরটিআই করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা জনৈক চন্দ্রশেখর গৌড়। তার জবাবে রেলের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে মোট সংঘটিত অপরাধের সংখ্যা ৫ হাজার ৩১৫টি। এর মধ্যে চুরির ঘটনা ঘটেছে মোট ৪ হাজার ৯০২টি। খুনের ঘটনা ঘটেছে ন’টি। ২৬টি ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনতাই হয়েছে ৪৮টি। নাবালিকা ধর্ষণের ঘটেছে তিনটি। অপহরণ হয়েছে ২১টি। মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে চারটি। যদিও স্টেশন ভিত্তিক তথ্য দেওয়া হয়নি। এরই পাশাপাশি আরটিআই তথ্যে উল্লেখ রয়েছে যে, ২০২৪ সালে এই ডিভিশনে ৬৩০ জন রেল লাইনে দুর্ঘটনায় মারা গিয়েছেন।