Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক বছর পর পুলিসের জালে উত্তরপ্রদেশের সেই ট্রাক চালক

এক বছর পর পুলিসের জালে উত্তরপ্রদেশের সেই ট্রাক চালক
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: প্রায় এক বছরের মাথায় পুলিসের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের সেই ট্রাক চালক। নিষিদ্ধ কাফ সিরাফ পাচারের অভিযোগে এতদিন হন্যে হয়ে তাকে খুঁজছিল রায়গঞ্জ থানার পুলিস। 
Advertisement
গতবছর নিষিদ্ধ কাপ সিরাপ পরিবহনের অভিযোগে রায়গঞ্জে একটি ট্রাক আটক করে পুলিস। তাতে বিপুল পরিমান কাফ সিরাফ ছিল। তবে সেই যাত্রায় পুলিসের হাতে আসেনি চালক সোনু সিং। ট্রাক রেখেই চম্পট দিয়েছিল ট্রাক চালক। পুলিসের অনুমান, সে উত্তরপ্রদেশেই ঘাপটি মেরে ছিল। কিন্তু তাকে ধরার তক্কে তক্কে ছিল পুলিস। ফের ওই ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে রায়গঞ্জ এলে তাকে ধরে ফেলে রায়গঞ্জ থানার পুলিস। মঙ্গলবার ভোরে রায়গঞ্জে পুলিসের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। ধৃতকে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বলে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন। 
সম্পর্কিত সংবাদ