সংবাদদাতা, পতিরাম: এইডস নিয়ে সচেতনতা বাড়াতে ট্যাবলোর সূচনা করলেন জেলাশাসন বিজিন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। মূলত, সংক্রমণ কমাতে এই ট্যাবলোর উদ্বোধন। এদিন একটি র্যালিও হয়। ট্যাবলোটি আগামী ৩ দিন গোটা জেলা পরিক্রমা করবে।
Advertisement
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আজ, মঙ্গলবার এইডসের উপর বিশেষ ক্যাম্প করা হবে। এছাড়াও জেলার তিনটি পুরসভার স্বাস্থ্য কেন্দ্র গুলিতে এইডস নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হবে।



