Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এইচআইভি নিয়ে শিবির, আক্রান্তদের চিকিৎসায় গড়িমসি না করার বার্তা

এইচআইভি নিয়ে শিবির, আক্রান্তদের চিকিৎসায় গড়িমসি না করার বার্তা
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এইচআইভি আক্রান্তদের চিকিৎসার জন্য ঘণ্টার পর ঘণ্টা ইমারজেন্সি ওয়ার্ডে ফেলে রাখা যাবে না। বিভিন্ন অজুহাতে তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় না। সেটা কখনই করা যায় না। চিকিৎসা কর঩লেই কেউ আক্রান্ত হয় না। কীভাবে তা ছড়ায় তা প্রতিটি চিকিৎসক জানেন। তাই এইচআইভি আক্রান্তদের চিকিৎসা নিয়ে কোনওরকম গড়িমসি করা যাবে না। শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে ‘এইচআইভি’ নিয়ে সচেতনতামূলক শিবিরে এমনটাই আলোচনা হয়েছে। এদিনের সেমিনারে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক এবং নার্সরা উপস্থিত ছিলেন। এক আধিকারিক সেমিনারে বলেন, অনেক সময় এইচআইভি আক্রান্তদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তা করা চলবে না। তাদের কোনওভাবেই চিহ্নিত করে দেওয়া যাবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ