Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এইচআইভি আক্রান্তের সংখ্যা কমানোর নির্দেশ

এইচআইভি আক্রান্তের সংখ্যা কমানোর নির্দেশ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিভিন্ন জেলায় এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুরুষরাই বেশি আক্রান্ত হচ্ছে। আগামী দিনে এইচআইভি আক্রান্তের সংখ্যা কমানোর জন্য শনিবার বর্ধমানে ১০জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগম। দপ্তরের স্পেশাল সেক্রেটারি ইউনিস রিসিন ইসমাইলও বর্ধমানের বৈঠকে যোগ দিয়েছিলেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও আলোচনায় অংশগ্রহণ করে। এক আধিকারিক বলেন,  সম যৌনতাতে আকৃষ্ট হয়েও অনেকে এইচআইভি আক্রান্ত হচ্ছে। এই রোগ মুক্ত করার জন্য আগামী দিনে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রান্তদের চিকিৎসা পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়টিও দেখতে বলা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ