Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এই বছর অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা, সহযোগিতার আশ্বাস প্রশাসনের

এই বছর অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা, সহযোগিতার আশ্বাস প্রশাসনের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বোলপুর: জল্পনার অবসান। ‌অবশেষে এই বছর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা। এই মেলাকে কেন্দ্র করে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে জেলা ও রাজ্য প্রশাসনও। আজ, সোমবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরীর কনফারেন্স হলে বিশ্বভারতীর সঙ্গে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর আহ্বানে এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদস্থ কর্তারা। এছাড়া বিশ্বভারতী তরফে  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার সহ অন্যান্যরা।
Advertisement
এদিন বৈঠক শেষে চন্দ্রনাথ বলেন, “প্রশাসনিক স্তরে সব রকম সহযোগিতার আশ্বাস বিশ্বভারতীকে দেওয়া হয়েছে।” অন্যদিকে, কাজল বলেন, “ঐতিহ্যের সঙ্গে আপোষ করা হবে না। যে কোনও সহযোগিতা করতে জেলা প্রশাসন প্রস্তুত।” বৈঠক শেষে মেলার মাঠ পরিদর্শন করেন কর্তারা। দ্রুত মাঠ পরিষ্কার করে প্রয়োজনীয় কাজ শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্বভারতীর কর্মী পরিষদ।
সম্পর্কিত সংবাদ