Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয় মিশরের

আজ গ্রুপ ‘জি’-তে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ছিল 'ডু অর ডাই' পরিস্থিতি। প্রথম ম্যাচে ড্র করায় নিউজিল্যান্ড ও মিশর দুই দলের কাছেই এই ম্যাচ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভ্যাঙ্কুভার, ২২ জুন: আজ গ্রুপ ‘জি’-তে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ছিল 'ডু অর ডাই' পরিস্থিতি। প্রথম ম্যাচে ড্র করায় নিউজিল্যান্ড ও মিশর দুই দলের কাছেই এই ম্যাচ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সেই হাইভোল্টেজ লড়াইয়ে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হার মানতে হলো নিউজিল্যান্ডকে।

Advertisement

ভ্যাঙ্কুভারের মাঠে ম্যাচের শুরুটা ছিল কিছুটা মন্থর। প্রথমার্ধের ১৫ মিনিটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন নিউজিল্যান্ডের ফিন সারম্যান। প্রথম গোলের পরেই খেলার মোর ঘুরে যায়। গোল পেতে মরিয়া হয়ে ওঠে বিপক্ষ মিশর। বিরতির পর পুরো চিত্রটাই বদলে দেন মিশরের অধিনায়ক মহম্মদ সালাহ। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে উত্তর আফ্রিকার দলটি। ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতা ফেরায় মিশর। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা। কিছুক্ষণের মধ্যেই ৬৭ মিনিটে মিশরকে আরো এক গোল দিয়ে এগিয়ে দেন অধিনায়ক সালাহ। ম্যাচ যখন শেষর দিকে তাখন ৮২ মিনিটে ট্রেজেগুয়ে এনে দেয় তৃতীয় গোলটি। এর পরেই মিশরের জয় নিশ্চিত হয়ে যায়। অতিরিক্ত ৭ মিনিটেও আর কোনো ভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেনি নিউজিল্যান্ড। অবশেষে ৩-১ ব্যবধানের জয় ছিনিয়ে নেয় মিশর। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লিখল মিশর। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর ৯২ বছরের অপেক্ষা শেষে অবশেষে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ পেল ‘ফ্যারাও’রা। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করা মিশর এখন গ্রুপে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করল। অন্যদিকে ইরানের বিরুদ্ধে ২-২ ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা নিউজিল্যান্ড কঠিন সমীকরণের সামনে পড়ে গেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ