সংবাদদাতা, কাঁথি: এগরার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এখানে বিজেপি কোনও প্রার্থী দেয়নি। তৃণমূলের ৯ জন প্রার্থী ছাড়াও যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এদিন তাঁরা প্রত্যাহার করে নেন। ফলে তৃণমূল প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, মঞ্জুশ্রী পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। অথচ তারা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা বলেন, তৃণমূল সবসময় পেশি শক্তি আর প্রলোভনের মাধ্যমে ক্ষমতা দখলে সিদ্ধহস্ত।



