Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরার অপহৃত নাবালিকা উদ্ধার, জামশেদপুরে ধৃত যুবক, চাঞ্চল্য

এগরার অপহৃত নাবালিকা উদ্ধার, জামশেদপুরে ধৃত যুবক, চাঞ্চল্য
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরা থানা এলাকার এক নাবালিকা অপহরণের অভিযুক্ত যুবককে বিহারের জামশেদপুর থেকে গ্রেপ্তার করল পুলিস। পাশাপাশি তার হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ মইদুল। বাড়ি পটাশপুরের খড়ুই কোটবাড় এলাকায়। বুধবার ওই যুবককে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিস। জানা গিয়েছে, মাসতিনেক আগে মইদুল এগরা এলাকার বছর পনেরোর নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে। নাবালিকার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। তারপর কিছুদিন এখানে-ওখানে থাকার পর মাসখানেক আগে জামশেদপুরে নাবালিকাকে নিয়ে চলে যায় মইদুল এবং সেখানে থাকতে শুরু করে। পুলিস তদন্তে নেমে জানতে পারে, ওই যুবক নাবালিকাকে নিয়ে জামশেদপুরে রয়েছে। তারপর বুধবার সেখানে যায় পুলিস। পুলিস জানতে পারে, সেখানে একটি জায়গায় কাজ করছে মইদুল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ