Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

এগরায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরা থানার হুড়কুচিয়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌরভ মণ্ডল(১৯)। সোমবার সন্ধ্যায় তাঁকে বাড়িতে দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ঠিক কী কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নেন, পুলিস তা জানতে পারেনি। পুলিস প্রাথমিকভাবে মনে করছে, ব্যক্তিগত কোনও কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন। তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ