সংবাদদাতা, কাঁথি: এগরা থানার অস্তিচক এলাকায় নিজেরই দোকান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সন্দীপ গিরি(৩৭)। জানা গিয়েছে, ওই যুবকের অস্তিচক বাজারে মনোহারি দোকান রয়েছে। মঙ্গলবার রাতে দোকানেই ছিলেন সন্দীপ। তারপর বুধবার বেলা পর্যন্ত দোকান বন্ধ রয়েছে দেখে আশপাশের দোকানদাররা সন্দীপকে ডাকাডাকি করেন। শেষ পর্যন্ত দরজা ভেঙে দেখা যায়, দড়ির ফাঁসে তাঁর দেহটি ঝুলছে। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



