সংবাদদাতা, কাঁথি: এগরা থানার উত্তর তাজপুর গ্রামে ষাঁড়ের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম রবীন্দ্রনাথ পাল(৫০)। জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ির কাছে ফাঁকা মাঠে ধান শুকাতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেইসময় একটি ষাঁড় তাঁকে পিছন থেকে আক্রমণ করে। শিংয়ে করে শূন্যে তুলে আছাড় মারে। ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাধীন অবস্থায় রবীন্দ্রনাথবাবু মারা যান।



