Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় রাতে পুকুর ভরাটের অভিযোগ

এগরায় রাতে পুকুর ভরাটের অভিযোগ
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরা শহরের দলঅলুয়াঁ এলাকায় রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ উঠল। মহকুমা হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে একটি পুকুর ভরাট চলছে, এনিয়ে পুরসভা কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, ঠিকাদারের সহযোগিতায় ট্রাক্টরে করে মাটি এনে এলাকারই এক বাসিন্দা পুকুর ভরাট করছেন। রবিবার রাতে পুকুরটি ভরাট করার কাজ শুরু হয়। বর্তমানে পুকুরটি অনেকাংশ ভরাট হয়ে গিয়েছে। এমনকী যাতায়াতের রাস্তার উপর উঠে আসে মাটি। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এদিকে ওই ব্যক্তির দাবি, তাঁর কাছে এব্যাপারে সবরকম অনুমতি রয়েছে। পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়ক বলেন, ভরাটের সময় পূর্তদপ্তরের জায়গায় এবং যাতায়াতের রাস্তার উপর মাটি পড়ছিল। আমার নির্দেশে স্থানীয় কাউন্সিলারের হস্তক্ষেপে তা বন্ধ হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ