সংবাদদাতা, কাঁথি: এগরা থানার শ্যামহরিবাড় গ্রামে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্যামচাঁদ মাইতি(৫৫)। শনিবার বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, পারিবারিক বিষয় সহ নানা কারণে ওই প্রৌঢ় বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। তার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



