Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় নাবালিকাকে যৌন নির্যাতনে গ্রেপ্তার যুবক

এগরায় নাবালিকাকে যৌন নির্যাতনে গ্রেপ্তার যুবক
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে  গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। ধৃত হোসেন মল্লিকের বাড়ি এগরার কিসমত বাথুয়াড়ি এলাকায়। শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস ধৃতের বিরুদ্ধে পকসো সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।
Advertisement
অভিযোগ, বেশ কিছুদিন আগে ওই যুবক এক প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। ঘটনার পর নাবালিকার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আগেই নাবালিকার ডাক্তারি পরীক্ষা ও কাঁথি আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ