Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় নাবালিকা অপহরণ, ধৃত দুই

এগরায় নাবালিকা অপহরণ, ধৃত দুই
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: নাবালিকা অপহরণের ঘটনায় থানায় বিক্ষোভের পর নড়েচড়ে বসল এগরা পুলিস। পুলিস এই ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল এগরার রাসন এলাকার ঊষারানি দাস ও পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের পুরুষোত্তমপুর গ্রামের কল্পনা সেনাপতি। এরা নাবালিকা অপহরণের ঘটনায় সহযোগিতা করেছে বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে। বুধবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
জানা গিয়েছে, গত ২৫নভেম্বর এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তবে এক সপ্তাহ কেটে গেলেও নাবালিকা উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা গত রবিবার এগরা থানায় বিক্ষোভ দেখান। প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। পুলিস বিস্তারিত জানতে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ