সংবাদদাতা, কাঁথি: বুধবার এগরা থানার পানিপারুল গ্রাম পঞ্চায়েতের খুরুটিয়া গ্রামে জলে ডুবে দুই শিশুর মৃত্যু হল। মৃতরা হল ঋষভ জানা(৪) ও অয়ংশ জানা(২)। তারা সম্পর্কে কাকা-ভাইপো। ঋষভ প্রাথমিক বিদ্যালয়ে এবং অয়ংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ত। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুরুটিয়া গ্রামের শক্তিপদ জানার ছেলে ঋষভ ও দীপক জানার ছেলে অয়ংশ খেলছিল। বাড়িতে দু’টি পরিবারের পুরুষ সদস্য কেউ ছিলেন না। মহিলারাই ছিলেন। তাঁরা যে যাঁর কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খলেতেই প্রথমে ঋষভ এবং পরে অয়ংশ পাশের পুকুরে নেমে যায়। কিছু সময় পর তাদের খোঁজ শুরু হয়। পরে জল থেকে কাকা ও ভাইপোকে যখন তোলা হয়, তখন কার্যত কিছুই করার ছিল না। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত বলে জানিয়ে দেন। এই ঘটনায় দু’টি পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর মা সহ তাঁদের পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা দিলীপ দাস বলেন, খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা দুই পরিবারের লোকজনকেই সমবেদনা জানিয়েছি।
এগরায় আত্মঘাতী বধূ: বুধবার এগরার ষড়রং এলাকায় মামারবাড়িতে এসে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। পুলিস জানিয়েছে, মৃতার নাম মামনি জানা মান্না(২৫)। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর শ্বশুরবাড়ি পশ্চিম মেদিনীপুরের জাহালদা এলাকায়। মঙ্গলবার তিনি মামারবাড়িতে এসেছিলেন। তারপর বুধবার মামারবাড়িতে একটি রুমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, পারিবারিক কোনও কারণে বেশ কিছুদিন ধরে মামনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে তিনি আত্মঘাতী হয়েছে।