সংবাদদাতা, কাঁথি: এগরা থানার রাসন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় আরও তিন যুবক গুরুতর জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম অজয় দাস(২৮)। তাঁর বাড়ি এগরার জেড়থান গ্রাম পঞ্চায়েতের তেলামি এলাকায়। ওই যুবক ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। ছুটিতে বাড়ি এসে নতুন বাইক কিনেছিলেন। সেই বাইকই তাঁর প্রাণ কেড়ে নিল।
Advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে অজয় বাড়ি থেকে বাইকে চেপে এগরা শহরের দিকে আসছিলেন। সেই সময় কুদির রাসন এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অন্য একটি বাইকের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুটি বাইকের চার আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। অজয়বাবুকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জখম বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করেছে।
এগরা থানার সোলপাটিয়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতার নাম রাধারানি সাঁতরা(১৯)। মঙ্গলবার বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মাসছয়েক আগে রাধারানিদেবী ভালোবেসে সোলপাটিয়া গ্রামের এক যুবককে বিয়ে করেন। কিন্তু পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূ মানসিক অবসাদে ভুগছিলেন। তারই জেরে এই আত্মহত্যার ঘটনা বলে পুলিসের অনুমান।