Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় বাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

এগরায় বাইক থেকে পড়ে যুবকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরা থানার কুদির দোবাঁধি শনিমন্দির এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুশান্ত পাইকারা(২৫)। বাড়ি পটাশপুরের কানপুর এলাকায়। তিনি এগরা শহরে একটি বস্ত্রবিপণির কর্মী ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। সিসি টিভির ফুটেজে দেখা গিয়েছে, বাইকটি দ্রুত গতিতে চালানোয় রাস্তায় পড়ে যাওয়ার পর তেলের ট্যাঙ্ক ফেটে যায়। বাইকে আগুন ধরে যায়। সুশান্তবাবুর ডানদিকের মুখের অংশ উড়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ