Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় আত্মঘাতী বৃদ্ধ

এগরায় আত্মঘাতী বৃদ্ধ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরা থানার এরেন্দা এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। পুলিস জানিয়েছে, মৃতের নাম হৃষিকেশ কর (৬৪)। বুধবার সন্ধ্যায় তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস প্রাথমিকভাবে জানতে পারে, ওই বৃদ্ধ নানা রোগে ভুগে অসুস্থ ছিলেন। সেই কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তার জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিসের ধারণা।
Advertisement
সম্পর্কিত সংবাদ