সংবাদদাতা, কাঁথি: এগরার দু’টি ব্লক এলাকায় আটটি নতুন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। তার জন্য ২০কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে সেচদপ্তর। প্রতিটি ব্রিজ তৈরিতে তিন কোটি বা তার বেশি টাকা বরাদ্দ হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে ব্রিজ তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
Advertisement
এগরা-১ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের আমদেই, জুমকি পঞ্চায়েতের বোলকুশদা ও পাটনা, ছত্রি পঞ্চায়েতে নীলকণ্ঠ ও বেনাচাকড়ি এলাকায় নতুন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। এগরা-২ ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েতের উত্তর শিলামপুর, দেশবন্ধু পঞ্চায়েতের হুড়কুচিয়া ও বাথুয়াড়ি পঞ্চায়েতের মিলনবাজার এলাকায় নতুন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। বর্তমানে আমদেই ও জুমকি এলাকায় ব্রিজ নির্মাণের কাজ জোরকদমে চলছে। বাকিগুলিরও কাজও শুরু হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় খালের উপর ব্রিজ তৈরির কাজ চলছে। এতদিন কাঠের সাঁকো বা কংক্রিটের বেহাল সেতুর উপর দিয়ে যাতায়াত করছিলেন বাসিন্দারা। ব্রিজগুলি মেরামতি কিংবা নতুন করে তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেচদপ্তর সহ এলাকার জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হয়েছিল। এলাকার বিধায়ক তরুণকুমার মাইতি নতুন কংক্রিটের ব্রিজ তৈরির জন্য সেচপ্তরের কাছে দরবার করেন।
বিধায়ক ব্রিজ নির্মাণের কাজ পরিদর্শন করেছেন। বিধায়ক বলেন, ব্রিজগুলি তৈরি হলে এগরা বিধানসভার হাজার হাজার মানুষের উপকার হবে। সেচদপ্তরকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে বলা হয়েছে। জুমকি এলাকার বাসিন্দা, অঞ্চল তৃণমূল সভাপতি ইন্দুভূষণ প্রধান বলেন, দীর্ঘদিনের দাবি মেনে আমাদের এলাকায় দু’টি ব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে। এজন্য বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। ব্রিজগুলি তৈরি হলে এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তবে জুমকি পঞ্চায়েতের কামারচক, পতিপাড়া সহ পানিপারুল ও শিমুলিয়া এলাকায় কাঠ ও কংক্রিটের ব্রিজগুলি বেহাল অবস্থায় রয়েছে। এই ব্রিজগুলি মেরামতের ব্যবস্থা করলে খুবই ভালো হবে। ছত্রি এলাকার বাসিন্দা আশিস প্রধান বলেন, ব্রিজগুলি তৈরি হলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এলাকার বাসিন্দাদের অনেকটা রাস্তা ঘুরে যাতায়াত করতে হবে না। বাথুয়াড়ির বাসিন্দা অর্ধেন্দু সিংহ বলেন, অনেকদিন ধরেই ব্রিজের দাবি ছিল। সাধারণ মানুষের কথা ভেবে দ্রুত ব্রিজের কাজ শেষ করা হোক।