Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় ২ বধূর অস্বাভাবিক মৃত্যু

এগরায় ২ বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরা থানা এলাকায় দু’জন বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জেড়থান এলাকায় এক বধূ কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতা শিউলি চট্টোপাধ্যায়ের(২১) শ্বশুরবাড়ি হাওড়ায়। বেশ কিছুদিন ধরে তিনি জেড়থানে বাপের বাড়িতে ছিলেন। শুক্রবার সেখানে কীটনাশক খান। বাড়ির লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, কোনও ব্যক্তিগত কারণে ওই বধূ অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মঘাতী হন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
Advertisement
এগরা থানার ভাটসালিয়ায় এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম সীমা প্রামাণিক(২১)। শুক্রবার পরিবারের লোকজন বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, পারিবারিক অশান্তির কারণে ওই বধূ আত্মঘাতী হয়েছেন। পুলিস পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে।
সম্পর্কিত সংবাদ