Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্বাদে বাহারে: প্রথমপাতে আমিষ

গৃহস্থ বাড়িতে হাঁস-মুরগি পোষার চল বহু যুগের। তথ্য অনুযায়ী, মোটামুটি খ্রিস্টপূর্ব ৬০০ সাল নাগাদই গৃহপালিত পোষ্য হিসেবে মুরগির উল্লেখ পাওয়া যায়। তবে মুরগি বা হাঁস খাওয়ার নিয়ম ছিল ভিন্ন।

স্বাদে বাহারে: প্রথমপাতে আমিষ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলছে বিভাগ ‘স্বাদ বাহার’। কোথায় কেমন খাবার সেরা? থাকছে তারই খোঁজ। এবারের বিষয় ডিম দিয়ে স্টার্টার।

Advertisement

 গৃহস্থ বাড়িতে হাঁস-মুরগি পোষার চল বহু যুগের। তথ্য অনুযায়ী, মোটামুটি খ্রিস্টপূর্ব ৬০০ সাল নাগাদই গৃহপালিত পোষ্য হিসেবে মুরগির উল্লেখ পাওয়া যায়। তবে মুরগি বা হাঁস খাওয়ার নিয়ম ছিল ভিন্ন। ডিম রান্না করে খাওয়া নিয়েও নানা তথ্য রয়েছে। মিশরে ডিমকে পবিত্র বলে মানা হতো। সেই ক্ষেত্রে অনেক সময়ই মৃতদেহর সঙ্গে ডিম দেওয়া হতো কবরে। মধ্যপ্রাচ্যে ডিমের সঙ্গে আর সামান্য কিছু উপকরণ দিয়ে লাঞ্চ বা ডিনার মিলও তৈরি করা হতো। তারই একটি ডিমের সাকসুকা। এতে ডিম ছাড়া আর যে উপকরণটি জরুরি তা হল টম্যাটো। ইউরোপের অন্যান্য দেশে ডিম ব্রেকফাস্টের এক উল্লেখযোগ্য অংশ। ডিম দিয়ে বিভিন্ন স্টার্টার কোন রেস্তরাঁয় কেমন, সেই খোঁজ রইল।

 ফুড পেডলার 
এই রেস্তরাঁয় ব্রেকফাস্টে ডিমের নানা পদ পাবেন। তার মধ্যে রয়েছে এগ চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, এগ স্যালাড, এগ চিকেন স্যালাড ইত্যাদি।

 ওয়ে বল্লে বল্লে ধাবা
এখানে ডিমের ইন্ডিয়ান স্টাইল স্টার্টার পাবেন। রয়েছে এগ ভুরজি,মশলা অমলেট, মশলা চিজ অমলেট ইত্যাদি।
 
চায় সাট্টা
এখানে ডিমের পদের মধ্যে রয়েছে এগ চিকেন প্রন নুডলস, এগ চিকেন ফ্রায়েড রাইস, এগ হাক্কা নুডলস ইত্যাদি।
 বেওয়াফা চায়ওয়ালা
এখানে পাবেন এগ পকোড়া, এগ ভুজিয়া, অমলেট, বয়েলড এগ উইথ স্পাইসেস ইত্যাদি।

 পাপ্পু চায়ওয়ালা
এখানে পাবেন কিমা ব্রেড অমলেট, আন্ডা পকোড়া, এগ স্যান্ডউইচ ইত্যাদি।

 কাফে কোর্টইয়ার্ড
এখানে ডিমের ধরন একটু বিদেশি ধাঁচের। মেনুতে রয়েছে অমলেট, মেনেমেন, সাকসুকা, স্কচ এগস, ডেভিলড এগ, টোস্ট অ্যান্ড স্ক্র্যামবলস ইত্যাদি।

সাকসুকা

উপকরণ: অলিভ অয়েল ২ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি করা ১টা, রসুন ৩ কোয়া, লাল ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া ১টা, টম্যাটো ৪টে মাঝারি সাইজের, টম্যাটো পিউরি ২ টেবিল চামচ,  কাঁচালঙ্কা ১টা, পেপ্রিকা পাউডার ১ চা চামচ, জিরে গুঁড়ো ২ চা চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ, নুন ও মরিচ গুঁড়ো স্বাদ মতো, ডিম ৩-৪টে, পার্সলে কুচি সাজানোর জন্য, ফেটা চিজ উপরে ছড়ানোর জন্য।

প্রণালী: একটা ফ্রাই প্যানে অলিভ অয়েল গরম করে নিন। তাতে পেঁয়াজ, রসুন ভেজে নিন। লালচে রং ধরলে টম্যাটো কুচি দিন। তারপর টম্যাটো পিউরি দিয়ে নাড়ুন। এবার কাঁচালঙ্কা কুচি দিয়ে নেড়ে নিন। এরপর বাকি সব মশলা একে একে দিয়ে দিন। সবটা নেড়ে মিশিয়ে নিন। মোটামুটি ফুটতে শুরু করলে ডিমগুলো ভেঙে উপর থেকে পোচের মতো ছড়িয়ে দিন। এমনভাবে ছড়াবেন যাতে কুসুমগুলো গোটা থাকে। এক একটা কুসুম আলাদাভাবে দেখা যাওয়া চাই। ডিম গ্রেভির সঙ্গে বেশ সেট করে গেলে বুঝবেন রান্না তৈরি। উপর থেকে পার্সলে পাতা কুচি আর গ্রেট করা ফেটা চিজ ছড়িয়ে একটুক্ষণ রেখে দিন। তারপর নামিয়ে পরিবেশন করুন। খেয়াল রাখবেন ডিমের কুসুম যেন শক্ত না হয়ে যায়।

স্কচ এগস

উপকরণ: ডিম ৫টা (চারটে সেদ্ধ করা, একটা ব্যাটারের জন্য কাঁচা), চিকেন কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি করা ২ টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া, পার্সলে পাতা কুচি ১ টেবিল চামচ, ইংলিশ মাস্টার্ড স‌্যস ১ চা চামচ, নুন ও মরিচ গুঁড়ো স্বাদ মতো, ময়দা  কাপ, ব্রেড ক্রাম্বস ১ কাপ, তেল ভাজার মতো।

প্রণালী: চারটে ডিম সেদ্ধ করে নিন। খুব বেশি সেদ্ধ করবেন না। এমনভাবে সেদ্ধ করবেন যাতে খোসাটা ভালো করে ছাড়ানো যায় কিন্তু কুসুমটা একটু নরম থাকে। গরম অবস্থায় ডিমগুলো বরফ ঠান্ডা জলে ডুবিয়ে দিলে খোসা সহজে ছাড়ানো যাবে।  এবার একটা পাত্রে চিকেন কিমা, পেঁয়াজ, রসুন, নুন, মরিচ একসঙ্গে মিশিয়ে নিন। তাতে ইংলিশ মাস্টার্ড স্যস মেশান। সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলো মোটা করে কোট করে নিন। যে ডিমটা আলাদা রেখেছিলেন সেটা ফেটিয়ে নিন। তার সঙ্গে ময়দা মেশান। নুন ও  মরিচ গুঁড়ো দিয়ে গুলে নিন। এরপর মাংসের মিশ্রণে কোট করা ডিমগুলো একে একে ডিম ও ময়দার গোলায় ডুবিয়ে নিন। তারপর তা ব্রেডক্রাম্বসে এপিঠ ওপিঠ করে গড়িয়ে নিন। এরপর কড়ায় তেল গরম করে ডিম সোনালি রং ধরিয়ে ভেজে নিন। মাস্টার্ড স্যস বা টম্যাটো কেচাপ সহযোগে পরিবেশন করুন।

সম্পর্কিত সংবাদ