নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হল দু’দিন ব্যাপী শিক্ষা ও পেশা বিষয়ক মেলা এডুকেশন ইন্টারফেস ২০২৫। উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও তরণজিৎ সিং, সত্যম রায়চৌধুরী, মানসী রায়চৌধুরী, অনীশ চক্রবর্তীর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ও শিক্ষা প্রশাসকরা উপস্থিত ছিলেন। ছিলেন মেলার প্রধান উদ্যোক্তা দীপক সিনহাও। মন্ত্রী সহ বক্তাদের অধিকাংশই স্কিলভিত্তিক শিক্ষায় জোর দেওয়ার কথা বলেছেন। প্রতিযোগিতার ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগনোর পরামর্শ দিয়েছেন তাঁরা। এই মেলায় দেড়শোটিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। রবিবার রাত ৭টা পর্যন্ত মেলা খোলা থাকবে। -নিজস্ব চিত্র



