Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

লেজার শোয়ে মাতল ইডেন

বিরতিতে আচমকা অন্ধকার মাঠ। তারপর শুরু আলোর মায়াবি খেলা। কয়েক মিনিটের লেজার শোয়ে তুলে ধরা হল সৌরভ গাঙ্গুলি থেকে ভিভিএস লক্ষ্মণ, ঝুলন গোস্বামীদের কীর্তি-কাহিনি।

লেজার শোয়ে মাতল ইডেন
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিরতিতে আচমকা অন্ধকার মাঠ। তারপর শুরু আলোর মায়াবি খেলা। কয়েক মিনিটের লেজার শোয়ে তুলে ধরা হল সৌরভ গাঙ্গুলি থেকে ভিভিএস লক্ষ্মণ, ঝুলন গোস্বামীদের কীর্তি-কাহিনি। দশ বছর আগে টি-২০ বিশ্বকাপ ফাইনালে চার ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করানো কার্লোস ব্রেথওয়েটকেও তুলে ধরা হয়। জগমোহন ডালমিয়ার কথাও জানানো হল আলোর কারিকুরিতে। অল্প পরিসরেই ইডেনের অতীত তাই হয়ে উঠল জীবন্ত। উপস্থিত প্রায় ৩৯ হাজার দর্শক মন্ত্রমুগ্ধের মতো সাক্ষী হলেন নন্দনকাননের ইতিহাসের। তবে পঙ্কজ রায়ের নাম না থাকায় অনেকেই আশ্চর্য। ঋদ্ধিমান সাহা, রিচা ঘোষও অনুপস্থিত থাকলেন লেজার শোয়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ