Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

শিল্পপতি অনিল আম্বানিকে সমন ইডির

প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলায় বিপাকে রিলায়েন্সের অন্যতম কর্তা অনিল আম্বানি। গত, বৃহস্পতিবার দিল্লি ও মুম্বইজুড়ে দিনভর ইডি তল্লাশি চালায় অনিল আম্বানির ৩৫ সম্পত্তি ও ৫০টি সংস্থার দপ্তরে।

শিল্পপতি অনিল আম্বানিকে সমন ইডির
  • ১ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১ আগস্ট: প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলায় বিপাকে রিলায়েন্সের অন্যতম কর্তা অনিল আম্বানি। গত, বৃহস্পতিবার দিল্লি ও মুম্বইজুড়ে দিনভর ইডি তল্লাশি চালায় অনিল আম্বানির ৩৫ সম্পত্তি ও ৫০টি সংস্থার দপ্তরে। আজ, শুক্রবারও কলকাতা ও ওড়িশার ভুবনেশ্বরের তিনটি জায়গায় এই মামলাতেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৫ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ডেকে পাঠানো হয়েছে অনিল আম্বানিকে।

Advertisement

গত জুন মাসে অনিল আম্বানিকে প্রতারক আখ্যা দিয়ে সিবিআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসতেই আসরে নামে ইডি। ঋণ প্রতারণা মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে কেন্দ্রের এই সংস্থা। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তারও আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ