Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগে একাধিক স্থানে ইডির অভিযান, আটক দম্পতি

আরামবাগে একাধিক স্থানে ইডির অভিযান, আটক দম্পতি
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সাত সকালে ঘুম লাগা চোখে বাইরে বেরিয়ে ইনসাস রাইফেলধারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন আরামবাগের বাসিন্দারা। শহরে কি জঙ্গি বা পাক চরের সন্ধান মিলল! ভুল ভাঙতে সময় বেশি লাগেনি— ইডি রেইড করেছে। বৃহস্পতিবার ভোরবেলা আরামবাগ শহর সহ সংলগ্ন একাধিক জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এসফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। একাধিক দলে ভাগ হয়ে বাড়ি, অফিস ও রিসর্টে অভিযান চালান ইডির অধিকারিকরা। তাতে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তীব্র কৌতূহল তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। যদিও কোন মামলার তদন্তে অভিযান চালানো হয়েছে তা জানা যায়নি। বিভিন্ন জায়গায় রাস্তার ধারে একাধিক গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িগুলির সামনে ভারত সরকারের ‘মিনিস্ট্রি অব ফিনান্স’ লেখা বোর্ড দেখা গিয়েছে। জওয়ানদের জিজ্ঞাস করেও জবাব মেলেনি। 

Advertisement

আধিকারিকরা কলকাতা থেকে এসেছেন বলে জানা যায়। অভিযানে কিছু উদ্ধার হয়েছে কি না, বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তাও জানা যায়নি। তবে অনেকের দাবি, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট জায়গাগুলিতে অভিযান চলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ