Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো অর্থলগ্নি সংস্থায় ইডির হানা, গ্রেপ্তার দুই কর্ণধার

বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বাজার থেকে টাকা তোলার অভিযোগে দুই কর্ণধার মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতিকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁদের সংস্থার বিরুদ্ধে নিয়ম ভেঙে ২৬৬ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে।

ভুয়ো অর্থলগ্নি সংস্থায় ইডির হানা, গ্রেপ্তার  দুই কর্ণধার
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বাজার থেকে টাকা তোলার অভিযোগে দুই কর্ণধার মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতিকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁদের সংস্থার বিরুদ্ধে নিয়ম ভেঙে ২৬৬ কোটি টাকা তোলার  অভিযোগ রয়েছে।

Advertisement

আনারুলকে বীরভূম থেকে এবং দিলীপকে আরামবাগ থেকে আটক করে সন্ধ্যায় কলকাতার ইডি অফিসে আনা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাঁদের উত্তর সন্তোষজনক না হওয়ায় দু’জনকেই গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত সাড়ে ন’টা নাগাদ ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয় অভিযুক্ত দু’জনকে। অভিযোগ, বিভিন্ন স্কিমে তাঁরা বাজার থেকে টাকা তুলতেন। আমানতকারীদের বলা হয়, তাঁদের কোম্পানিতে টাকা রাখলে অল্প সময়ে বিপুল সুদ মিলবে। বাজার থেকে টাকা তোলার জন্য তাঁরা একাধিক এজেন্টও নিয়োগ করেছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা ফেরত না আসায় আমানতকারীরা ইডির কাছে অভিযোগ করে। তার ভিত্তিতে তদন্ত নামে এজেন্সি। দেখা যায় সেবি, রিজার্ভ ব্যাঙ্ক সহ বিভিন্ন নিয়ামক সংস্থার অনুমতি ছাড়াই অভিযুক্তরা বাজার থেকে টাকা তুলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ