Bartaman Logo
১০ জুন, ২০২৬

২০ লক্ষ টাকা ঘুষ, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ইডি কর্তা

২০ লক্ষ টাকা ঘুষ, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ইডি কর্তা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এক ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত রাজ্য ওড়িশায়। ধৃতের নাম চিন্তন রঘুবংশী। তিনি ২০১৩ ব্যাচের আইআরএস অফিসার।

Advertisement

শুক্রবার সিবিআই জানিয়েছে, ঢেঙ্কানলের একটি পাথর খাদানের মালিক রতিকান্ত রাউত নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন চিন্তন। পরিবর্তে ইডির তরফে দায়ের করা একটি মামলা থেকে ওই ব্যবসায়ীর নাম সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই টাকারই প্রথম কিস্তি মেটানোর কথা বলে রাউতের জন্য ফাঁদ পাতে সিবিআই। তাতেই ধরা পড়ে যান ওই ইডি কর্তা। সিবিআইয়ের দায়ের করা এফআইআর অনুযায়ী, চলতি বছর মার্চে জিজ্ঞাসাবাদের কথা বলে ইডি অফিসে ডেকে পাঠানো হয় রতিকান্তকে। সেখানেই নিজের চেম্বারে ডেকে মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার পরিবর্তে তাঁর কাছে ৫ কোটি টাকা ঘুষ চান চিন্তন। এত বিপুল পরিমাণ টাকা দিতে পারবেন না বলে জানান ওই ব্যবসায়ী। এরপর এক মধ্যস্থাকারীর মাধ্যমে দর কষাকষির পর ২ কোটি টাকায় রফা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ