নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দীপ ঘোষ জমানার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করলেন ইডি আধিকারিকরা। ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনালের সুপার তথা উপাধ্যক্ষ ছিলেন সন্দীপবাবু। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই সময়ে যত টেন্ডার, যন্ত্রপাতি কেনাকাটা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তার কাগজপত্র সংগ্রহ করে ইডি। প্রসঙ্গত, ওই সময়ের পরই আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছিলেন সন্দীপবাবু।
Advertisement



