Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৪০০ কোটির লোন পাইয়ে দেওয়া, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্তাকে গ্রেপ্তার করল ইডি

১৪০০ কোটির লোন পাইয়ে দেওয়া, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্তাকে গ্রেপ্তার করল ইডি
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টিল ও সিমেন্ট প্রস্ততকারক সংস্থার কর্ণধার অভিযুক্ত সঞ্জয় সুরেখাকে ঘুরপথে ১৪০০ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত সিএমডি সুবোধ কুমার গোয়েল। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করে। শনিবার তাঁকে কলকাতার বিচারভবনে ‌ই঩ডির বিশেষ আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্ক কর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই বিপুল টাকার লোন দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি ও কাগজপত্র খতিয়ে না দেখেই সেই টাকা অভিযুক্ত ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে ‘পাইয়ে’ দিয়েছিলেন। লোন দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম যে নিয়ম‑কানুন মানতে হয়, তা কোনওটাই মানা হয়নি। ইডির অভিযোগ, ওই বিপুল টাকা লোন পাইয়ে দেওয়া হয়েছিল সঞ্জয়ের সিমেন্ট ও স্টিল প্রস্ততকারী সংস্থার নামে। কিন্তু অভিযোগ, সেই টাকা সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেখা একাধিক কাগুজে কোম্পানি খুলে সেই টাকা সরিয়ে ছিলেন। আর সে ক্ষেত্রে ওই ব্যাঙ্ক কর্তাও আর্থিকভাবে নানাভাবে লাভবান হন বলে অভিযোগ। এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। যদিও তার জোরালো আপত্তি জানান ইডির কৌঁসুলি। তিনি বলেন, তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্তকে জামিন দেওয়া ঠিক হবে না। বিচারক মামলার নথিপত্র ও কেস‑ডায়েরি খতিয়ে দেখে জামিনের আর্জি নাকচ করে দিয়ে অভিযুক্তকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ