হেনস্তার অভিযোগ, সরব অর্থনীতিবিদ
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে গিয়ে শনিবার যন্তরমন্তরের কাছে দিল্লি পুলিশের হাতে আটক হলেন অর্থনীতিবিদ ও সমাজকর্মী জঁ দ্রেজ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা আবান রাজা, গবেষক পরাণ অমিতাভ এবং শিল্পী অঞ্জলি এস-কেও। কেরল হাউসের কাছে পোস্টার হাতে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁদের আটক করা হয় বলে অভিযোগ।

Advertisement

আটক অবস্থায় আদর্শ নগর থানা থেকে দ্রেজ বলেন, ‘আমরা পোস্টার হাতে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলাম। পুলিশ কোনো কিছু না জানিয়েই আমাদের তুলে নিয়ে যায়।’ বিক্ষোভস্থলে পৌঁছনোর পথে বাধা সৃষ্টি করতে ব্যাপক বিধিনিষেধ আরোপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিক্ষোভের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা মানুষকেও আটক করে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ দ্রেজের। অন্যদিকে, জেএনইউয়ের গবেষক পরাণ অমিতাভের অভিযোগ, পুলিশ তাঁদের পোস্টার ছিঁড়ে দেয়। বাসের ভিতরেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেয়। তাঁদের আদর্শ নগর থানায় আনা হয়।