চেন্নাইয়ে ছাত্রোঁ কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুল
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: শনিবার তামিলনাড়ুর চেন্নাইতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। ইতিমধ্যে কোটা, দেরাদুন, প্রয়াগরাজ, পুনে ও ইন্দোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে ছাত্র-যুবদের সঙ্গে কথাও বলেছেন। তবে এই প্রথম দক্ষিণ ভারতের কোনো  শহরে এই অনুষ্ঠান হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছাত্র-যুব বিক্ষোভে প্রশাসনিক অতিসক্রিয়তা, শিক্ষাব্যবস্থা সহ একাধিক বিষয়ে সরব হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে ‘মোগাম্বো মোদি’ বলেও কটাক্ষ করেন রাহুল। বলেন, মোদিজি বুঝতেই পারছেন না যে তাঁর খেলা শেষ হয়ে গিয়েছে। ১৫ বছর ধরে তিনি নানারকম নাটক করেছেন। কিন্তু, এবার তার যবনিকা পতন হতে চলেছে। 

Advertisement